Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লক্ষ্মীপুরে কৃষক পরিবারের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১২ am ০৫, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবুল কাসেম নামে এক কৃষক পরিবারের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (৪ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর চকবাজার একটি চাইনিজ রেষ্টুরেন্টে প্রশাসনের কাছে সুবিচার চেয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় কৃষক আবুল কাসেম, স্ত্রী সামছুন নাহার, বোন শাহিনুর বেগম বক্তব্য রাখেন সংবাদ সম্মেলনে আবুল কাশেম বলেন, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ফলকন ইউনিয়নে মানিক জমাদার বাড়ির ইয়াছিন থেকে সাড়ে ১১ শতাংশ জমি ক্রয় করেন তিনি। পরে ইয়াছিনের মাকে অস্থায়ীভাবে থাকার জন্য ২ শতাংশ জমি দেওয়া হয়। ইয়াছিনের ভগ্নিপতি নজরুল তার জমির মালিক দাবী করে দখল করার চেষ্টা করে।

এতে আবুল কাশেম বাধা দিলে নজরুল ও তার স্বজনরা আবুল কাসেমের তার পরিবারকে মারধর করে । এ ঘটনায় আবুল কাশেমের বোন শাহিনুর বেগম বাদী হয়ে কমলনগর থানায় একটি মামলা করলে নজরুল ও তার ছেলে কালুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এতে ক্ষীপ্ত হয়ে নজরুলের স্বজনরা নিজেদের ঘর ভাংচুর করে নজরুলের মেয়ে ফাতেমা বাদী হয়ে আবুল কাশেমসহ ১৬ জনের বিরুদ্ধে মিথ্যা ঘটনা সাজিয়ে একটি মামলা দায়ের করে। পরিবারের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ঘটনায় প্রশাসনের কাছে সুবিচার দাবী করছে আবুল কাশেম ও তার পরিবার।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অধিবেশনের ফাঁকে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • বাতিলের সুপারিশকৃত ২০টি অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি কেন?
  • সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ নির্ধারণ করে বিল পাস
  • অসহ্য গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখতে কাঁচা আমের দারুণ উপকারিতা
  • মধ্যনগরে টেবলার পানিতে ডুবন্ত বোরোধান, জ্বালানি সহায়তা চায় কৃষকরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম