Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মিলনমেলা

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৩৭ pm ০৪, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :

‘ওরে গৃহবাসী, খোল্ দ্বার খোল্, লাগল যে দোল।’ কবিগুরুর এই অমোঘ আহ্বানে সাড়া দিয়ে ‘বসন্ত মানে নতুন আশা, বসন্ত মানে ভালোবাসা’ স্লোগানে জীর্ণতা মুছে প্রকৃতি আজ নবসাজে সজ্জিত। ইট-পাথরের যান্ত্রিক জীবনের চারদেয়াল ছাপিয়ে বসন্ত আজ কেবল ঋতু নয়, হয়ে উঠেছে এক পলিমাটির গভীর অনুভূতি। সেই অনুভূতির আবহে সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব।

শুক্রবার (০৩ এপ্রিল) বিকালে শহরের ফুড প্লাস চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানটি রূপ নেয় সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের এক অনন্য মিলনমেলায়। অশোক-পলাশের রাঙা নেশা আর দখিন বাতাসের মর্মর ধ্বনি যেন অনুষ্ঠানস্থলে বয়ে আনে অকারণের সুখ। সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের আয়োজনে এই উৎসবের প্রতিটি পরতে ছিল নতুনের আবাহন।

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আহসান রাজিব।

অনুষ্ঠানে অংশ নিয়ে উৎসবের মাহাত্ম্য বাড়িয়ে তোলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তৈয়েব হাসান বাবু, কবি শুভ্র আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে অংশ নিয়ে উপস্থিতি প্রাণবন্ত করে তোলেন সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, বদিউজ্জামান বাচ্চু, শামীম পারভেজ, মোশারফ হোসেন, বরুন ব্যানার্জী, নাগরিক নেতা মাধব চন্দ্র দত্ত, নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, অধ্যাপক ভারতী সরকার, কণ্ঠশিল্পী মনজুরুল ইসলাম, ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিন, কবি গাজী শাহজাহান সিরাজ, ছড়াকার আহমেদ সাব্বির, কবি দিলরুবা রুবি, উদীচী সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, লেখক মুনিরুজ্জামান মুন্না, ভাস্কর সুরেশ পান্ডে প্রমুখ।

‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে…’ এই বন্দনা সংগীত পরিবেশন করেন পুষ্পিতা চক্রবর্তী অর্পা। এরপর ‘ফাগুনের মোহনায়, মন মাতানো মহুয়ায়, রঙিন এ বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়!’—এই সুরেলা পরিবেশনায় উপস্থিত সবার মনে ছড়িয়ে পড়ে মুক্তির আনন্দ। নৃত্য পরিবেশন করেন সাংবাদিক তনয়া মেধা।

উৎসবের একটি বিশেষ অংশ ছিল কৃতি ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান। আইনজীবী হিসেবে নতুন যাত্রা শুরু করায় এসএম বিপ্লব হোসেন এবং কালেরকণ্ঠ ডিজিটালে যোগদান করায় আলী মুক্তাদাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া ক্রীড়ায় বিশেষ অবদানের জন্য তৈয়েব হাসান বাবুকে সম্মাননা জানানো হয়।

এ দিনটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে সাংবাদিক এসএম শহীদুল ইসলাম ও সালমা খাতুন দম্পতির জন্য। তাঁদের দাম্পত্য জীবনের ৩০তম বিবাহবার্ষিকী উপলক্ষে আয়োজক ও সহকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় সংগীতের মূর্ছনায় বসন্তের সন্ধ্যাটি হয়ে ওঠে মায়াবী। সাংবাদিকদের সপরিবারে উপস্থিতি অনুষ্ঠানটিকে একটি বৃহৎ পারিবারিক উৎসবে রূপ দেয়। পুরাতন বিরহ সরিয়ে নবীন জীবনের জয়গান গেয়ে শেষ হয় এই বসন্ত আবাহন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, চৈতালী মুখার্জী, মাহবুব শাহ, ফারহানা ইমরোজ রোজ, শিরিনা আক্তার, পুষ্পিতা চক্রবর্তী অর্পা।

সবশেষে, প্রজাপতির পাখার মতো রঙিন আগামীর প্রত্যাশা আর প্রীতির বন্ধন অটুট রাখার অঙ্গীকার নিয়ে শেষ হয় এই আনন্দ আসর।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জ্বালানি সংকট মোকাবিলায় ১ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি কিনছে সরকার
  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক
  • প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: মুক্তাগাছায় বিনা পরোয়ানায় গ্রেফতার নিয়ে বিতর্ক
  • জরুরি জ্বালানি চাহিদায় ডিজেল ও এলএনজি আমদানির অনুমোদন
  • সাতক্ষীরায় বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মিলনমেলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম