রাজু মিয়া, লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি
“লালমনিরহাট জেলাধীন কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কৈটারী পশ্চিমপাড়ার ২০০ পরিবারের চলাচলের অচল রাস্তায় নিজ উদ্যোগে মাটি ভরাট করে দিলেন তরুণ সমাজসেবক আফজাল হোসেন।
এলাকাবাসীর পক্ষে দেলোয়ার হোসেন বলেন, আমাদের এই রাস্তার সমস্যা দীর্ঘদিন যাবৎ। মেম্বার ও চেয়ারম্যানের কাছে বলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তরুণ সমাজসেবক আফজাল হোসেনকে রাস্তাটি দেখালে তিনি নিজ উদ্যোগে মাটি ভরাট করে দেন, এতে আমরা এলাকাবাসী অনেক খুশি।
তরুণ সমাজসেবক আফজাল হোসেন জানান, আমার এলাকার ছোটখাটো সমস্যা আমি অনেক আগ থেকেই সমাধানের চেষ্টা করে আসছি। ভবিষ্যতেও এলাকার মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকবো ইনশাআল্লাহ।”

