যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।
শুক্রবার (৩ এপ্রিল) দেশটির আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি-এর বরাত দিয়ে রয়টার্স জানায়, একটি অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি অনুযায়ী তেহরান এই স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়নি।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (১ এপ্রিল) অন্য একটি দেশের মাধ্যমে এই প্রস্তাব ইরানের কাছে পাঠানো হয়েছিল, তবে মধ্যস্থতাকারী দেশটির নাম প্রকাশ করা হয়নি।
চলমান ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের উত্তেজনার প্রেক্ষাপটে এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও, ইরানের প্রত্যাখ্যানের ফলে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে।
এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েল-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

