Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রেদওয়ান ও আশিকুর

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৫ pm ০৪, এপ্রিল ২০২৬
in ক্যাম্পাস
A A
0

আব্দুল্লাহ মুহসিন, পবিপ্রবি প্রতিনিধি :
‎

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাখা কমিটির নতুন সভাপতি ও সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সংগঠনটি ২০২৬ সালের জন্য এ নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
‎
‎গত ৩ এপ্রিল, শুক্রবার রাতে পবিপ্রবি ছাত্রশিবিরের ফেসবুক পেইজের এই নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মানোনিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের ২০১৯-২০ সেশনের বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থী মোঃ রেদোয়ান। ফিশারিজ অনুষদের ২০২০-২১ সেশনের এম. কেরামত আলী হলের আবাসিক শিক্ষার্থী মোঃ আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
‎
‎পবিপ্রবি ছাত্রশিবিরের নব নির্বাচিত সভাপতি মোঃ রেদওয়ান বলেন, ‎“সংগঠনের আদর্শ, নৈতিকতা ও শৃঙ্খলার ভিত্তিতে ছাত্রসমাজের কল্যাণে কাজ করতে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। শিক্ষা, নৈতিক উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমরা সক্রিয় ভূমিকা রাখবো। পূর্বের অর্জনকে ভিত্তি করে সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
‎
‎সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। সেই ধারাবাহিকতায় আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা যথাযথভাবে পালনে আমরা সচেষ্ট থাকবো। আমরা আমাদের প্রাণের ক্যাম্পাস পবিপ্রবিকে শিক্ষা-বান্ধব, ছাত্র-বান্ধব, মাদকমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে কাজ করবো। একইসাথে শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে ছাত্রশিবির অগ্রণী ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।”
‎
‎নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, তারা সংগঠনের আদর্শ বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করবেন এবং ক্যাম্পাসে ইতিবাচক, সহনশীল ও গঠনমূলক পরিবেশ তৈরিতে উদ্যোগ নেবেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুয়েতে ইরান সমর্থক গোষ্ঠীর হামলায় মার্কিন চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত
  • যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
  • ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, দাবি তেহরানের
  • ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে কড়াকড়ি: বাংলাদেশ ও মালয়েশিয়ার নতুন পদক্ষেপ
  • ড. ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান নাহিদের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম