Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৫ এপ্রিল থেকে ১৮ জেলায় হাম টিকাদান কর্মসূচি শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৬ pm ০৪, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

হাম প্রতিরোধে আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। প্রথম ধাপে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে।

শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হবে। হামের সংক্রমণ বেশি এমন ১৮ জেলার ৩০ উপজেলাকে প্রাথমিকভাবে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।

মন্ত্রী আরও জানান, আক্রান্ত ও ঝুঁকিতে থাকা ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকেই টিকা দেওয়া হবে—তারা আগে আক্রান্ত হোক বা না হোক। পাশাপাশি অসুস্থ ও সন্দেহভাজন শিশুদের জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুলও সরবরাহ করা হবে।

টিকাদান কার্যক্রম পর্যবেক্ষণে বিভিন্ন এলাকায় পরিদর্শনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী নিজে ঢাকার নবাবগঞ্জে এবং স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে দায়িত্ব পালন করবেন।

হাম পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে বড় সংক্রমণ সফলভাবে মোকাবিলা করা হয়েছে, এবারও তা সম্ভব হবে।

তবে টিকাদান কর্মসূচির পূর্ববর্তী কার্যক্রম নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার এখন ভবিষ্যৎ পরিস্থিতি মোকাবিলায় মনোযোগী, অতীত তদন্তে যেতে চায় না।

প্রাথমিক তালিকায় থাকা ৩০টি উপজেলা হলো— বরগুনা সদর, পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, বেড়া, চাঁদপুর সদর, হাইমচর, কক্সবাজারের মহেশখালী ও রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নেত্রকোনার আটপাড়া, ময়মনসিংহ সদর, ত্রিশাল, তারাকান্দা, রাজশাহীর গোদাগাড়ি, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, নওগাঁর পোরশা, যশোর সদর, নাটোর সদর, মুন্সীগঞ্জ সদর, লৌহজং, শ্রীনগর, মাদারীপুর সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলছিটি এবং শরীয়তপুরের জাজিরা।

Tags: টিকাহাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ড. ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান নাহিদের
  • তারেক রহমানের প্রতি বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন হাসনাত আবদুল্লাহ
  • যুদ্ধ বন্ধ হওয়ার বিষয়ে যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • স্বামীর মুখে দুর্গন্ধ, অভিযোগ নিয়ে থানায় স্ত্রী
  • নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম