ইরানে আবারও মার্কিন-ইসরায়েলি একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।
শনিবার (৪ এপ্রিল) তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, ভোরের দিকে কয়েকটি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করলে ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোর ওপর গোলাবর্ষণ শুরু করে। এ সময় পাইলটরা ফ্লেয়ার ব্যবহার করে আঘাত এড়ানোর চেষ্টা করলেও একটি বিমান বিধ্বস্ত হয়।
প্রাথমিকভাবে ধ্বংস হওয়া যুদ্ধবিমানটির ধরন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কিছু সামরিক বিশ্লেষক ধারণা করছেন এটি এফ-১৬ অথবা আধুনিক এফ-৩৫ হতে পারে। তবে ধ্বংসাবশেষে ইঞ্জিনের একটি অংশ দেখা যাওয়ায় অনেকে এটিকে এফ-১৬ হওয়ার সম্ভাবনা বেশি বলে মত দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

