বরিশাল প্রতিনিধি:
লক্ষ লক্ষ মুসল্লিদের আমিনআমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ, বিদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের শান্তি কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট দোয়ার দরখাস্তের মাধ্যমে পরিসমাপ্তি হলো ঐতিহাসিক চরমোনাইয়ের বাৎসরিক ফাল্গুনের মাহফিল।
বরিশালের কীর্তনখোলা নদীর তীরে ঐতিহাসিক ঐতিহ্যবাহী চরমোনাই মাদ্রাসা ময়দানে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখরিত বাৎসরিক ফাল্গুন মাসের মাহফিল আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।
১ লা এপ্রিল বুধবার২০২৬ বাদ জোহর চরমোনাইর পীর মুফতী সৈয়দ রেজাউল করিমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়েছিল। প্রতিবছর অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে চরমোনাইর মাদ্রাসা ময়দানে এ মাহফিল হয়ে থাকে। দেশ বিদেশের লক্ষ লক্ষ মুসলমান নিজেদেরকে পরিবর্তনের জন্য ইসলামী মূল্যবোধের চেতনায় আত্মশুদ্ধির বিকাশের জন্য এ মাহফিলে এসে থাকে।
দেশ বিদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের মঙ্গল কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ মুসলিম নিজের অশ্রুসিক্ত নয়নে মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতী সৈয়দ করিম।

