Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে সব পদে বিএনপিপন্থীদের জয়

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৩ pm ০৪, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

আবু জাফর বিশ্বাস, বরিশাল প্রতিনিধি:

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। ১৬টি পদের সবকটিতেই জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল।

শুক্রবার ভোর রাতে নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক এস এম সাদিকুর রহমান লিংকন ফলাফল ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে আবুল কালাম আজাদ ৪৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের সালাউদ্দিন মাসুম পেয়েছেন ৩০৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ ইমন ৪৯০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ ইমরান কবির মাসুদ পান ৩৩৬ ভোট।

সহ-সভাপতি পদে শেখ মেহেদী হাসান শাহীন (৪৮৯ ভোট) ও সৈয়দ মাসুম মিয়া রেজা (৪২৬ ভোট), অর্থ সম্পাদক পদে জাহিদুল ইসলাম পান্না (৪৯৮ ভোট) এবং যুগ্ম সম্পাদক পদে তারেক আল ইমরান (৪৬২ ভোট) ও সাইদুর রহমান সোহেল (৪০২ ভোট) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্যের চারটি পদে হারুন অর রশিদ, গোলাম মোর্তজা তপু, পারভেজ বেপারী ও সাইফুল আলম জয়লাভ করেন।

নির্বাচনে নীল ও সবুজ—দুটি প্যানেল অংশ নেয়। মোট ৯৭৩ ভোটারের মধ্যে ৬৭৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

তবে এ নির্বাচনে আওয়ামীপন্থী ও বামপন্থী আইনজীবীরা অংশ নেননি। তাদের অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে অভিযোগ তুলে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল এলাকাবাসী
  • উজিরপুরে কিডনি আক্রান্ত শাকিলকে বাঁচাতে ‘অনিবার্ণ’-এর মানবিক উদ্যোগ
  • খুলনায় শহীদ ও নির্যাতিত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
  • ছাত্রনেতা সিহাব উদ্দিনকে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দেখতে চায় নেতা-কর্মীরা
  • ৫ এপ্রিল থেকে ১৮ জেলায় হাম টিকাদান কর্মসূচি শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম