Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে ৮ গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ আহত ২ শতাধিক

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৬ pm ০৪, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

ফুটবল টুর্নামেন্টের মাইকিংকে কেন্দ্র করে ফরিদপুরে আটটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে।

শনিবার (৪ মার্চ) সকাল থেকে মুনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা ও সিংগারিয়াসহ আশপাশের মোট আট গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় শুক্রবার বিকেলে। একটি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মাইকিং করার সময় মুনসুরাবাদ গ্রামের রাহাত ও তারেকের সঙ্গে খাপুরা গ্রামের জাহিদ ও আজিমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরবর্তীতে সন্ধ্যার দিকে মুনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতুব্বরকে মারধর করে প্রতিপক্ষের লোকজন।

এরই জেরে শনিবার সকাল থেকে উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মুনসুরাবাদ বাজারের বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। সংঘর্ষ থামাতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্যও ইটের আঘাতে আহত হয়েছেন বলে জানা গেছে।

Tags: টুর্নামেন্টেফরিদপুরফুটবল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁপাইনবাবগঞ্জে বন্য শূকর হত্যা, তিন দিনের আতঙ্কের অবসান, জনমনে স্বস্তি
  • লালমনিরহাটে ক্রয়কৃত সম্পত্তির জেরে ভাই ভাইয়ে দন্দ
  • ইরানের আকাশসীমায় আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত
  • নড়াইলে পুলিশের পৃথক অভিযানে অস্ত্রধারী ও হত্যা মামলার আসামিসহ ৩ জন গ্রেফতার
  • গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম