Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভ্রমণে বমি ভাব কেন হয়, কীভাবে এড়াবেন

Nuri JahanbyNuri Jahan
১২:৩৪ pm ০৪, এপ্রিল ২০২৬
in লাইফস্টাইল
A A
0

নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :  

গাড়িতে উল্টো দিকে বসলে অনেকেরই বমি ভাব বা মোশন সিকনেস হয়। এর মূল কারণ আমাদের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণে থাকা জটিল স্নায়বিক প্রক্রিয়া।

মস্তিষ্ক সাধারণত চোখ ও কানের ভেতরের অংশ (অন্তকর্ণ) থেকে পাওয়া সংকেতের ওপর নির্ভর করে। যখন আপনি গাড়ির গতির বিপরীত দিকে বসেন, তখন চোখ দেখে আপনি পেছনের দিকে যাচ্ছেন, কিন্তু অন্তকর্ণ অনুভব করে গাড়ি সামনে এগোচ্ছে। এই বিপরীত সংকেত মস্তিষ্ককে বিভ্রান্ত করে, ফলে বমি বমি ভাব, মাথা ঘোরা ও অস্বস্তি তৈরি হয়।

অন্যদিকে সামনে তাকিয়ে বসলে রাস্তার গতি ও পরিবর্তন সম্পর্কে মস্তিষ্ক আগেই ধারণা পায়। ফলে শরীর প্রস্তুত থাকতে পারে এবং অস্বস্তি কম হয়। কিন্তু উল্টো দিকে বসলে এই পূর্বাভাস না থাকায় হঠাৎ ব্রেক বা মোড়ে শরীর তাল মেলাতে পারে না—এটাই মোশন সিকনেস বাড়ায়।

কীভাবে বমি ভাব কমাবেন, জানালার বাইরে দূরের স্থির কোনো বস্তুর দিকে তাকান, চোখ বন্ধ করে মাথা হেলিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিন, গাড়িতে বসে মোবাইল ব্যবহার বা বই পড়া এড়িয়ে চলুন, বাসে মাঝামাঝি সিটে বসার চেষ্টা করুন (ঝাঁকুনি কম হয়), গান শোনা বা গল্পে মনোযোগ দিলে অস্বস্তি কমে।

অতিরিক্ত পরামর্শ

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভ্রমণের আগে ডমপেরিডোন বা ভমিট-জাতীয় অ্যান্টি-অমিটিক ওষুধ খাওয়া যেতে পারে। এছাড়া আদা, লেবু বা চুইংগামও বমি ভাব কমাতে সাহায্য করে।

সামান্য সচেতনতা ও সঠিক অভ্যাস মেনে চললে ভ্রমণ অনেক বেশি আরামদায়ক ও স্বস্তিদায়ক হতে পারে।

Tags: গাড়িতে অসুস্থতাডমপেরিডোনবিশেষ নিউজভ্রমণ টিপসভ্রমণ নিরাপত্তামোশন সিকনেসস্বাস্থ্য পরামর্শ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • ঘোড়াঘাটে সমাজকল্যাণমন্ত্রীর সহযোগিতায় ২৫০ পরিবারে ফিরল বিদ্যুৎ
  • সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল এলাকাবাসী
  • উজিরপুরে কিডনি আক্রান্ত শাকিলকে বাঁচাতে ‘অনিবার্ণ’-এর মানবিক উদ্যোগ
  • খুলনায় শহীদ ও নির্যাতিত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম