Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়ায় গৃহবধূর বিষপানে মৃত্যু,স্বামী গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৩ am ০৪, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের কুলাউড়ায় স্বামীর নির্যাতনের অভিযোগের মধ্যে হেপি বেগম (২৬) নামের এক গৃহবধূর বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী আমির হোসেন ওরফে আলম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) প্রদ্যুৎ ঘোষ চৌধুরী শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, আমির হোসেনের সঙ্গে অন্য এক নারীর সম্পর্ক রয়েছে-এমন অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে কথা কাটাকাটির সময় স্বামী তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এর কিছুক্ষণ পর রাত প্রায় ১১টার দিকে নিজ শয়নকক্ষে বিষপান করেন হেপি বেগম। গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শুক্রবার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত স্বামী আমির হোসেন ওরফে আলম মিয়াকে গ্রেপ্তার করে।

নিহতের পিতা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে,ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা
  • সাতক্ষীরায় ডক্টর্স প্রিমিয়ার ক্রিকেট লিগে স্পন্দন ও ট্রমা সেন্টারের জয়
  • বেরোবি শিক্ষার্থী আজিমুলের অকাল মৃত্যু
  • বরিশালে শেষ হল চরমোনাইর বাৎসরিক ফাল্গুনের মাহফিল
  • ২০০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার ১ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম