Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজদিখানে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, প্যানেল চেয়ারম্যান আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৪৮ pm ০৩, এপ্রিল ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0

এম এ আউয়াল আশিকঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে একটি ট্রাক জব্দ, একটি ভেকু (এক্সকাভেটর) ধ্বংস এবং মাটি কাটার দায়ে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে লতব্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুদ্দিন খান খোকাকে।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) রাত ৮টা থেকে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার রামকৃষ্ণদি এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূম্পা ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, সার্কেল এএসপি মো. আনোয়ার পারভেজ, ক্যাপ্টেন তানজিম এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

অভিযানকালে অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ করে পুলিশের জিম্মায় দেওয়া হয়। এছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়।

এ ঘটনায় শামসুদ্দিন খান খোকনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজদিখানে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, প্যানেল চেয়ারম্যান আটক
  • গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
  • মাত্র দুই মাসে ঢাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত, শহর ছাড়তে পারে অনেক মানুষ
  • মাদারীপুরে দুইপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর
  • গোপালপুরে বেহাল ব্রিজ পরিদর্শনে প্রতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম