চলমান বৈশ্বিক সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে না এলে আগামী দুই মাসের মধ্যে ঢাকায় বড় ধরনের জনচলাচল পরিবর্তনের আশঙ্কা প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।
শুক্রবার (৩ এপ্রিল) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার একটি কর্মসূচিতে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকার ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও অস্থিরতা কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও বড় প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের অবস্থা অতীতের তুলনায় আরও কঠিন হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন তিনি।
হুইপ আরও বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকা এবং সতর্ক অবস্থানে থাকা জরুরি।

