Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১১ মাস পর লাশ হয়ে দেশে ফিরছেন রাণীশংকৈলের দিনমজুর আজিজুর

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৫ pm ০৩, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

নাজমুল হোসেন , রাণীশংকৈল (ঠাকুরগাঁও):

সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক হওয়া দিনমজুর আজিজুর রহমান ১১ মাস পর লাশ হয়ে দেশে ফিরছেন। দীর্ঘ কারাবাস ও চিকিৎসাধীন থাকার পর গত ২২ মার্চ ভারতের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

শুক্রবার (৩ এপ্রিল) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে ফেরার কথা থাকলেও, এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ না পৌঁছায় বিজিবি সদস্য ও স্বজনদের মধ্যে উৎকণ্ঠা ও হতাশা বিরাজ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, মৃত আজিজুর রহমানের মরদেহ সরকারি খরচে দেশে ফেরত আনার জন্য কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী বাংলাবান্ধা স্থলবন্দর দিয়েই মরদেহটি দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা যায়, ২০২৫ সালের ১৩ মে দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের আজিজুর রহমানসহ চারজন সীমান্ত এলাকায় ঘাস কাটতে যান। সীমান্ত পিলার ৩৭৩/১ সংলগ্ন এলাকায় পৌঁছালে ভারতের আমবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে।

এ সময় তিনজন পালিয়ে এলেও আজিজুর ধরা পড়েন।
নিহতের স্ত্রী তাছকারা বেগম অভিযোগ করেন, তাকে অন্যায়ভাবে আটক করে বিএসএফ সদস্যরা নির্যাতন চালায়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ভারতের ইসলামপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। পরে ভারতে অবস্থানরত স্বজনদের মাধ্যমে পরিবারটি এ মর্মান্তিক সংবাদ জানতে পারে।

এদিকে, আজিজুরের মরদেহ এখনো গ্রামে না পৌঁছায় পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
  • মাত্র দুই মাসে ঢাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত, শহর ছাড়তে পারে অনেক মানুষ
  • মাদারীপুরে দুইপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর
  • গোপালপুরে বেহাল ব্রিজ পরিদর্শনে প্রতিমন্ত্রী
  • কুয়েতে ‘র‍্যাপিড সেন্ট্রি’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে যুক্তরাজ্য

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম