দেশের বিভিন্ন অঞ্চলে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, বগুড়া ও চাঁদপুরসহ একাধিক জেলার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তদের বড় একটি অংশই শিশু হওয়ায় অভিভাবকদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর দেশের বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রম জোরদারে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

