টাঙ্গাইলের নাগরপুরে বিনামূল্যে ১ হাজার ৫০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা হিসেবে পাট, তিল ও উফশী আউশ ধানের বীজ এবং সার বিতরণ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলা চত্বর থেকে ১২টি ইউনিয়নের কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে ১ বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার প্রণোদনা হিসেবে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিন, কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা এবং শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা

