Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

​ব্রাহ্মণপাড়ায় বোরো ধানে ‘ব্লাস্ট’ রোগের হানা: কৃষকের চোখে এখন দুশ্চিন্তার জল

Bangla FM OnlinebyBangla FM Online
২:০২ pm ০২, এপ্রিল ২০২৬
in কৃষি
A A
0
​মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া :
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সোনালি স্বপ্নের সমারোহ হওয়ার কথা ছিল। কিন্তু সেই স্বপ্নে হানা দিয়েছে ছত্রাকজনিত ‘ব্লাস্ট’ রোগ।
হেক্টরপ্রতি ফলনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও শেষ সময়ে এসে রোগবালাইয়ের আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। ধানের শীষ শুকিয়ে লালচে-ধূসর হয়ে যাওয়ায় ফসল ঘরে তোলা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮ হাজার ৫৮০ হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষাবাদ হয়েছে। তবে গত কয়েক দিনের ভ্যাপসা গরম আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় হঠাৎ করেই বিভিন্ন এলাকায় ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
​মাঠে গিয়ে দেখা যায়, অনেক কৃষকের জমির ধানের শীষ মরে লালচে হয়ে গেছে। উপজেলার কান্দুঘর এলাকার কৃষক রহিম মিয়া বলেন, “অনেক আশা নিয়া এবার বোরো আবাদ করছিলাম। সার-কীটনাশকের যে দাম, অনেক টাকা ঋণ কইরা জমিতে দিছি। এখন দেখি ধানের শীষ মইরা লাল হইয়া যাইতেছে। বিষ দিয়াও কোনো কাম হইতেছে না। সামনে কী খামু, আর ঋণ শোধ করমু কেমনে—সেই চিন্তায় রাইতে ঘুম আসে না।
​আরেক কৃষক করিম উদ্দিন বলেন, “ধান যখন থোড় থাইকা বাইর হইলো, তখন খুব খুশি আছিলাম। কিন্তু দুই-তিন দিনের ব্যবধানে চোখের সামনে মাঠের পর মাঠ নষ্ট হইয়া গেল। কৃষি অফিসের লোকজনের পরামর্শ নিছি, কিন্তু লাভ কতটুকু হইবো জানি না।”
​
​এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবদুল মতিন বলেন, “এ বছর আমাদের উপজেলায় বোরো ধানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ফলনও বেশ ভালো হওয়ার কথা ছিল। তবে কিছু এলাকায় আবহাওয়ার কারণে ব্লাস্ট রোগের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিচ্ছেন। সঠিক সময়ে অনুমোদিত ছত্রাকনাশক প্রয়োগ করলে এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব।”
​
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাটে সরকারি পুকুরে বিএনপি নেতার মাটি বিক্রির মহোৎসব
  • সিলেটের কোনো ওয়ার্ড অনুন্নত থাকবে না, এলইডি সড়কবাতি উদ্বোধনে সিসিক প্রশাসক
  • আগামী ৩০ এপ্রিল সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • সেলিম প্রধানের মুক্তির দাবিতে পরিবারের মানববন্ধন
  • সালথায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম