মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির (ceasefire) প্রস্তাব দিয়েছে। তবে তিনি শর্ত দিয়েছেন—হরমুজ প্রণালি সম্পূর্ণ “খোলা, নিরাপদ ও স্বাভাবিক” না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বিবেচনা করা হবে না।
বুধবার (১ এপ্রিল) নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া বার্তায় তিনি এ দাবি করেন।
ট্রাম্প তার পোস্টে ইরানের প্রেসিডেন্টকে আগের নেতাদের তুলনায় “কম উগ্র ও বেশি বুদ্ধিমান” বলেও উল্লেখ করেন। একই সঙ্গে তিনি কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন, শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চলবে এবং ইরানকে “সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে”—এমন মন্তব্যও করেন।
এর আগে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু করা যুদ্ধ শেষের প্রধান শর্তগুলোর একটি। তবে যুদ্ধবিরতি নিয়ে অবস্থান নিয়ে ট্রাম্প আগেও একাধিকবার কড়া মন্তব্য করেছেন।

