Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আক্কেলপুরে মুক্তিযোদ্ধা পরিবারের পুকুর দখল নিলেন প্রভাবশালী মহল আক্কেলপুরে মুক্তিযোদ্ধা পরিবারের পুকুর দখল নিলেন প্রভাবশালী মহল

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫২ pm ০১, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারের পৈত্রিক সম্পত্তির একটি পুকুর দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। দীর্ঘ চল্লিশ বছর থেকে ভোগদখলে থাকা পুকুরটি হারিয়ে দিশেহারা ভুক্তভোগী পরিবার। তবে পুকুর দখলের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ইউনিয়ন বিএনপির নেতা মতিউর রহমান। এ ব্যাপারে আক্কেলপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

আজ বুধবার সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানাগেছে, আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বাজার সংলগ্ন নওতা মৌজার পুকুর আরএস খতিয়ান নম্বর ৭৪ দাগ নম্বর ২৫২ এম আর খতিয়ান নম্বর ৮৮ দাগ নম্বর ১২৪ মোট দৈর্ঘ প্রস্ত মিলে ১ একর ৭ শতাংশ পুকুরটি দীর্ঘ চল্লিশ বছর থেকে সিএস,আর এস খতিয়ান মুলে মাছ চাষ করে আসছিল মুক্তিযোদ্ধা পরিবার আব্দুর মজিদ। কিন্তু হঠাৎ করে প্রভাবশালীমহল ও বিএনপি নেতা মতিউর রহমানের নজর পরে ঐ সম্পত্তির উপর। মতিউর রহমান লোকজন নিয়ে সংঘবদ্ধ হয়ে পুকুরে এসে বিষ প্রয়োগ করে প্রায় লক্ষাধিক টাকার মাছ নিধন করার পর পুকুরের মধ্যে বাঁশের খুটিপুতে দখলে নেয়। পরিস্থিতি বিবেচনায় আইনশৃংখলার অবনতি ঘটতে পারে এই আশংকায় ভুক্তভোগী থানায় অভিযোগ করে সুষ্টু তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা মোজাফ্ফর হোসেন বলেন,আমি ছোট বেলা থেকেই দেখে আসছি মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন ও তার সন্তানেরা এই পুকুরটি ভোগদখল করে আসছে। তারা পুকুরে মাছ চাষ করে। স্থানীয় বাসিন্দা মতিউর রহমান নামের একজন ব্যক্তি জোড়পূর্বক পুকুরটি দখলে নিয়েছে। আমি এলাকাবাসী হিসেবে বিষয়টির সুষ্ট্রু তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।

স্থানীয় ব্যবসায়ী জামেদুল ইসলাম বলেন,প্রায় চল্লিশ বছর থেকে দেখছি এই পুকুরের মালিক আমজাদ হোসেন। তার মৃত্যুর পর ছেলে মজিদ হোসেন এই পুকুরটি চাষাবাদ করছে। হঠাৎ করে একজন এসে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করে দখল করছে। তা সত্যিই বেদনাদায়ক। আমিও চাই এই বিষয়টি সূষ্টু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হোক।

মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের ছেলে আব্দুর মজিদ বলেন,আমরা এই পুকুরটি দীর্ঘদিন থেকে পৈত্রিক সূত্রে ওয়ারিশী মূল্যে ভোগদখল করে আসছি। আমাদের পরিবারের নামে সম্পূর্ণ কাগজপত্র রয়েছে। তারপরেও প্রভাবশালী মতিউর রহমানসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে জোরপূর্বক দখলেল জন্য পুকুরে বিষাক্ত কেমিক্যাল প্রয়োগ করে আমার প্রায় লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। এ বিষয়টি নিয়ে আমি থানায় একটি অভিযোগ দিয়েছি। আমি এই বিষয়টির সুষ্টু তদন্তপূর্বক বিচার প্রার্থনা করছি।

অভিযুক্ত মতিউর রহমান বলেন,আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এই পুকুরের সম্পত্তিটি আমার পৈত্রিক সম্পত্তি। এই কারণে আমি পুকুরটি দখলে নিয়েছি। পুকুর সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে চলমান রয়েছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন,উপজেলার রায়কালী বাজার সংলগ্ন একটি পুকুরে দখলের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সুষ্টু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১২৫ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
  • ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছেন: ডোনাল্ড ট্রাম্প
  • চোরকে দিয়ে ১ কিলোমিটার রাস্তা ঝাড়ু দেয়ালেন এলাকাবাসী
  • আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী
  • শিবগঞ্জে ট্রাক-ট্যাংকলরী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম