Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খিচুনি ও বমিতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু, হাম নিয়ে আতঙ্ক

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৩ pm ০১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

উজিরপুর (বরিশাল ) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলায় এক মাদ্রাসা ছাত্রের আকস্মিক মৃত্যুকে ঘিরে এলাকায় হাম (মিজলস) নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ ও চিকিৎসকদের প্রাথমিক বক্তব্য—এটি স্বাভাবিক অসুস্থতাজনিত মৃত্যু হতে পারে।

উপজেলার ঐতিহ্যবাহী শিকারপুর বন্দরের নেছারিয়া নূরানী হাফেজি মাদ্রাসা, ইয়াতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের নাজেরা বিভাগের ছাত্র মোহাম্মদ ইয়াছিন আরাফাত (১২) ভোর রাতে জ্বর, খিচুনি ও বমিতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে মাদ্রাসার দায়িত্বপ্রাপ্তরা তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইদুল ইসলাম জানান, “০১ এপ্রিল সকাল প্রায় ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি। এটি হামজনিত কি না, তা নিশ্চিত হতে হলে ল্যাবরেটরিতে পরীক্ষা জরুরি।” একই সাথে তিনি আতঙ্কিত আতঙ্কিত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছেন।

মৃত ইয়াছিন আরাফাত উপজেলার ওটরা ইউনিয়নের ওটরা গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিনের পুত্র। তার মা প্রবাসে কর্মরত বলে জানা গেছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “সুরতহাল প্রতিবেদনে শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।”
এদিকে, সন্তানের মৃত্যুতে শোকে ভেঙে পড়া পিতা ফরিদ উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে অসুস্থ হয়ে মারা গেছে। আমি তার লাশ বাড়িতে নিয়ে যেতে চাই।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে হাম রোগ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই দ্রুত প্রকৃত কারণ নির্ণয় ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১২৫ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
  • ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছেন: ডোনাল্ড ট্রাম্প
  • চোরকে দিয়ে ১ কিলোমিটার রাস্তা ঝাড়ু দেয়ালেন এলাকাবাসী
  • আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী
  • শিবগঞ্জে ট্রাক-ট্যাংকলরী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম