সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি ):
মৌলভীবাজার জেলার বহুল আলোচিত জুনায়েদ (১৫) হত্যার ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। পুলিশ অভিযান পরিচালনা করে মোঃ মারুফ (২৪) ও মোঃ জুয়েল মিয়া (২৭)-কে ভুনবীর এলাকা থেকে আটক করে।
গ্রেফতারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত জুনায়েদের ব্যবহৃত মোবাইলের সিম উদ্ধার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম জানিয়েছেন,আসামিরা আদালতে সোপর্দ করা হচ্ছে এবং মামলার তদন্তের স্বার্থে অন্যান্য তথ্য প্রকাশ করা হচ্ছে না।
উল্লেখ্য,নিহত জুনায়েদের মা ইয়ারুন নেছার অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানায় ৩১ মার্চ ২০২৬ তারিখে মামলা নং ২৪ ধারা ৩০২/২০১/৩৪ অনুযায়ী দায়ের করা হয়েছিল।

