Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আজ শুরু হচ্ছে চরমোনাইর ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৪ pm ০১, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:

দেশব্যাপী আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক চর্চার অন্যতম বৃহৎ আয়োজন চরমোনাই তরিকার তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল আজ (১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। ঐতিহ্যবাহী এ মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও মুসল্লিদের আগমন শুরু হয়েছে।

আজ জোহরের নামাজের পর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-এর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

আয়োজক সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী এই মাহফিলে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মোট সাতটি প্রধান বয়ান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও সমাপনী বয়ান পেশ করবেন পীর সাহেব চরমোনাই এবং মাঝের গুরুত্বপূর্ণ বয়ানগুলো উপস্থাপন করবেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এছাড়াও দেশের খ্যাতনামা উলামায়ে কেরাম বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন।

বাংলাদেশ মুজাহিদ কমিটি-এর ব্যবস্থাপনায় এবং চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মাহফিলের দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টা থেকে উলামা সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে দেশের শীর্ষ আলেম ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তৃতীয় দিন একই সময়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ছাত্র জমায়েত অনুষ্ঠিত হবে।

ঐতিহাসিক সূত্রে জানা যায়, ১৯২৪ সালে এ মাহফিলের সূচনা হয়। পরবর্তীতে এটি দেশের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক সমাবেশে পরিণত হয়। এই ধারার পথিকৃৎ মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম ১৯৮৭ সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন, যা বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে পরিচিত।

মাহফিলকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগত মুসল্লিদের সেবা ও শৃঙ্খলা রক্ষায় সহস্রাধিক স্বেচ্ছাসেবক কাজ করবেন। এছাড়া চিকিৎসা সেবার জন্য ১০০ শয্যার একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে, যেখানে সার্বক্ষণিক জরুরি চিকিৎসা প্রদান করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

আগামী ৪ এপ্রিল সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রোববার থেকে সারাদেশে হামের টিকা দেওয়া হবে
  • ৪র্থ শ্রেণী থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • শেরপুরে কাপড়ের ট্রাংক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • দেশের পর এবার বিদেশে ‘বনলতা এক্সপ্রেস’
  • এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি যুবক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম