Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দীর্ঘ সাংগঠনিক পথচলায় এডভোকেট কানিজ ফাতেমা নারী আসনে সংসদ পদপ্রার্থী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৫ pm ০১, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

 নরসিংদী প্রতিনিধি:

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) পদকে ঘিরে নরসিংদীতে আলোচনায় রয়েছেন বিএনপির নেত্রী ও আইনজীবী এডভোকেট কানিজ ফাতেমা। দীর্ঘদিন ধরে আইন পেশা ও দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি জেলার রাজনৈতিক অঙ্গনে একজন সক্রিয় ও পরিচিত সংগঠক হিসেবে কাজ করে যাচ্ছেন।

এডভোকেট কানিজ ফাতেমা নরসিংদী জজ কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং বর্তমানে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে সম্পৃক্ত।

বর্তমানে তিনি নরসিংদী জেলা বিএনপির সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক, পলাশ উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং নরসিংদী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

এর আগে তিনি নরসিংদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি নরসিংদী জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক (২০১২), নরসিংদী জজ কোর্টের এপিপি (২০০১–২০০৬), নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ (২০০১–২০০৬) এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের সহ-সভাপতি (২০১৭) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি নরসিংদী সদরে প্রতিষ্ঠিত সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন (২০১০–২০১৪)। এছাড়া তিনি পলাশ উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি এবং ইডেন মহিলা কলেজের ছাত্ররাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।

ব্যক্তিগত জীবনে এডভোকেট কানিজ ফাতেমার স্বামী শাহ আলম ভূইয়া, যিনি ২০০৭ সালে মৃত্যুবরণ করেন, পলাশ উপজেলা বিএনপির সহ-সভাপতি, পলাশ উপজেলা যুবদলের সভাপতি এবং পলাশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পরিবারের সদস্যরাও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বড় ছেলে নুর এ আলম উপল নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছোট ছেলে মাইনুল আলম চপল নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘ সময় ধরে দলীয় নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়েছেন এবং অসহায় নারীদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করেছেন। একই সঙ্গে নরসিংদীতে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি আসনে দলের প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে নারীদের নিয়ে মাঠে কাজ করছেন বলেও জানান তিনি।

তিনি এর আগে ২০০১ সালেও সংরক্ষিত মহিলা আসনের এমপি পদে প্রার্থী ছিলেন। ২০২৬ সালেও তিনি একই পদে প্রার্থী হয়েছেন এবং ইতোমধ্যে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে তার জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, দলের নেতৃত্ব তার দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড বিবেচনা করে তাকে মনোনয়ন দেবে।

নরসিংদীর বিভিন্ন মহলের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কার্যক্রমের কারণে সংরক্ষিত মহিলা আসনের এমপি পদে এডভোকেট কানিজ ফাতেমা একজন আলোচিত প্রার্থী হয়ে উঠেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সরাসরি – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ বৈঠক
  • বাকেরগঞ্জে বিএনপি নেতার ভাইয়ের পরিচয়ে সরকারি গাছ কেটে বিক্রি
  • ইরানে রেজিম চেঞ্জ করতে ২৩ বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের
  • বাউফলে দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১, আহত ৩
  • রাজবাড়ীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার জনের বিরুদ্ধে মামলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম