Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তেল না পেয়ে কৃষিমন্ত্রীকে ফোন কৃষকের

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৪ am ০১, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

পাবনার ঈশ্বরদী উপজেলায় ডিজেল সংকটে ভোগান্তিতে পড়া এক কৃষক সরাসরি মোহাম্মদ আমিন উর রশিদ-কে ফোন করে সমস্যার কথা জানান। এ সময় তিনি মন্ত্রীর সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তার কথা বলিয়ে দেন। পরে মন্ত্রী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন।

জানা গেছে, কৃষিযন্ত্র চালানোর জন্য প্রয়োজনীয় ডিজেল না পেয়ে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। ফিলিং স্টেশনগুলোতে ক্যানে করে তেল বিক্রিতে নিষেধাজ্ঞা থাকায় তারা জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। ফলে শ্যালো মেশিন, পাওয়ার টিলার, হারভেস্টার ও স্প্রে মেশিন চালাতে গিয়ে চরম সমস্যায় পড়ছেন শত শত কৃষক।

কৃষকদের অভিযোগ, আগে তারা সহজেই ক্যানে ডিজেল সংগ্রহ করতে পারলেও বর্তমানে সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে অনেকেই প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

সমস্যার সমাধান চেয়ে গত ২৯ মার্চ কয়েকজন কৃষক উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মো. ময়েজ উদ্দিন, যিনি ‘কুল ময়েজ’ নামে পরিচিত, সরাসরি কৃষিমন্ত্রীকে ফোন করেন।

ময়েজ উদ্দিন জানান, কৃষকদের জন্য উপজেলা কৃষি অফিস থেকে স্লিপ দেওয়া হলেও সেটি দেখিয়েও ফিলিং স্টেশনগুলো থেকে ডিজেল পাওয়া যাচ্ছে না। ফলে অনেক কৃষক খালি হাতে ফিরে যাচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে পাম্প মালিকদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। কৃষকদের নিয়মিত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে স্লিপ ব্যবস্থা চালু করা হয়েছে এবং প্রশাসনের সহযোগিতায় দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Tags: কৃষিমন্ত্রীতেলপাবনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার জনের বিরুদ্ধে মামলা
  • বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক
  • টানা ৩ দিনের ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে
  • শ্রীমঙ্গলে জুনায়েদ হত্যায় দুই আসামি গ্রেফতার
  • বাংলাদেশি ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিল ইরান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম