পলাশ মন্ডল,সারিয়াকান্দি প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজিত উপজেলা পরিষদের হলরুমে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, উপজেলা কৃষি অফিসার জিন্নাহ্ মোহাম্মদ আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মীর কাওছার হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা কমিটির সদস্য, সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

