Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে মিথ্যা অভিযোগের প্রতিবাদে আলী খানের সংবাদ সম্মেলন

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৮ am ০১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌর শহরের কালীঘাট রোডের একটি হোটেলের হলরুমে মঙ্গলবার (৩১ মার্চ) আয়োজিত সংবাদ সম্মেলনে আলী খান তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

লিখিত বক্তব্যে তিনি জানান,তার বাবা ইয়াকুব আলী খান এবং ভোলানাথ গোসাই ও নিমচাঁদ গোসাইয়ের বাবা রাম শংকর গোসাইয়ের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরেই তার বাবা রাম শংকর গোসাইয়ের কাছ থেকে একটি জমি ক্রয় করেন বলে তিনি দাবি করেন।

আলী খান বলেন,গত ৩০ ও ৩১ মার্চ বিভিন্ন গণমাধ্যমে ভোলানাথ গোসাই ও নিমচাঁদ গোসাই তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। তিনি দাবি করেন,তার বাবার নামে ওই জমির বিদ্যুৎ বিল অতীতেও ছিল এবং এখনো রয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র তার কাছে সংরক্ষিত আছে।

তিনি আরও জানান,অতীতে বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনী,সামাজিক যোগাযোগমাধ্যম এবং ব্যবসায়ী মহলের মাধ্যমে তাকে হয়রানির শিকার হতে হয়েছে। এ বিষয়ে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়। প্রথম বৈঠকের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি হয় এবং ২০১৮ সালের ২৯ মার্চ দুই লাখ টাকা জামানতের ভিত্তিতে চুক্তিপত্র সম্পাদিত হয়।

পরবর্তীতে বাবার ক্রয়কৃত জমির কাগজপত্র পাওয়ার পর তিনি আবারও বিষয়টি ব্যবসায়ী সমিতির কাছে উপস্থাপন করেন। তখন সমিতি ভোলানাথ গোসাই ও নিমচাঁদ গোসাইকে তিনবার নোটিশ দিলেও তারা কোনো বৈঠকে উপস্থিত হননি। পরে ২০১৯ সালের ১৫ অক্টোবর দুই লাখ টাকার ওই চুক্তিপত্র বাতিল ঘোষণা করা হয়। তবে তিনি দাবি করেন,এখনো পর্যন্ত ওই টাকার কোনো অংশ তিনি ফেরত পাননি।

আলী খান বলেন,সাম্প্রতিক সময়ে তিনি জানতে পেরেছেন যে জমিটির প্রকৃত মালিক গোপাল গোসাই। তার দাবি,রাম শংকর গোসাই এবং তার উত্তরাধিকারীরা জমিটির বৈধ মালিক নন। তিনি অভিযোগ করেন,রাম শংকর গোসাই জালিয়াতির মাধ্যমে তার বাবার কাছে জমিটি বিক্রি করেছিলেন।

সংবাদ সম্মেলনে আলী খান সংশ্লিষ্ট প্রশাসন ও দায়িত্বশীল মহলের কাছে সাহায্য কামনা করে বলেন,“আমি কীভাবে আমার সম্মান,আমার টাকা এবং আমার বাবার ক্রয়কৃত জমির ন্যায্য অধিকার ফিরে পাব-সে বিষয়ে সবার সহযোগিতা চাই।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার জনের বিরুদ্ধে মামলা
  • বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক
  • টানা ৩ দিনের ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে
  • শ্রীমঙ্গলে জুনায়েদ হত্যায় দুই আসামি গ্রেফতার
  • বাংলাদেশি ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিল ইরান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম