Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে অবৈধভাবে জ্বালানি মজুদ: ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৪ am ০১, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর খানসামার অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক মুদি ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার সন্ধ্যায় খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারডাঙা বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। এ সময় মুদি ব্যবসায়ী জুয়েল রানার দোকানে তল্লাশি চালিয়ে ১০০ দশমিক ৫ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করা হয়।

অভিযানের সময় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত জুয়েল রানাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় মোটরসাইকেল চালকদের মধ্যে বিক্রি করা হয়।

দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম নুরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে বলেন, অবৈধভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল
  • মুক্তাগাছায় জন্মনিবন্ধন জটিলতায় বঞ্চিত শত শত শিশু
  • নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার জ্বালানি তেল জব্দ
  • মোজতবা খামেনিকে নিয়ে নতুন তথ্য দিলো রাশিয়া
  • কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম