Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাবিপ্রবির গাড়িচালক জাহাঙ্গীর আলম নিয়মিত মামলায় গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৬ pm ৩১, মার্চ ২০২৬
in ক্যাম্পাস
A A
0
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গাড়িচালক জাহাঙ্গীর আলমকে নিয়মিত একটি মামলায় গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার এসআই জহির উদ্দিন।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম দিনাজপুর সদরের মোল্লাপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি হাবিপ্রবির পরিবহন শাখায় গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাশেদ পারভেজের স্ত্রী আর্নিকা সাথী বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় জাহাঙ্গীর আলমসহ পাঁচজনকে আসামি করা হয় এবং জাহাঙ্গীর আলমকে এক নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়। এরই প্রেক্ষিতে সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে দিনাজপুর শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়ভাবে জাহাঙ্গীর আলমকে  অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং একটি প্রগতিশীল কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে তিনি নানা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে যুক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের বিষয়ে হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক নওশের ওয়ান জানান, “সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। এখনো অফিসিয়ালি আমাকে কিছু জানানো হয়নি। বিষয়টি যাচাই করে পরে বিস্তারিত বলা যাবে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সব দলকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ধারা এগিয়ে নেবে বিএনপি: তথ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের পরিবর্তে বিপ্লবী সরকার গঠন করলেন না কেন: আন্দালিব পার্থ
  • নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন
  • বান্দরবানে হরিণ শিকার মামলায় বাবা-ছেলেসহ ৪ জন কারাগারে
  • ‘এটা হয়তো আমার শেষ ছবি’, বলেছিলেন রাহুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম