Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নর্থ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্‌যাপন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪১ pm ৩১, মার্চ ২০২৬
in বিশ্ব
A A
0

যুক্তরাজ্যের নর্থ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্‌যাপন করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পরে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশ নেন। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

দুপুরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা এবং প্রবাসে বেড়ে ওঠা তরুণদের মাঝে সেই ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর আলোকপাত করেন। এ সময় মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিতদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ের অতিথি ও কমিউনিটি নেতারা অংশ নেন। তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা একটি জাতির আত্মপরিচয় ও আত্মমর্যাদার প্রতীক। নতুন প্রজন্মকে এই ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত রাখতে পরিবার ও কমিউনিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দিনের আনুষ্ঠানিকতা শেষে একটি রেস্টুরেন্টে কেক কেটে স্বাধীনতার ৫৫ বছর পূর্তি উদ্‌যাপন করা হয়।

Tags: নর্থ্যাম্পটনবিশেষ নিউজবিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার
  • চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক
  • মাত্র ৫ টাকার জন্য কেয়ারটেকারকে খুনের মামলায় আসামির মৃত্যুদণ্ড
  • মৌলভীবাজারে হামের ঝুঁকি, শিশুরাই বেশি আক্রান্ত
  • স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম