Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিজিবির অভিযানে ৩ কোটি ৪৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৮ pm ৩১, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

ব্রাহ্মণপাড়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ৩ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা বিওপির একটি টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় ২ হাজার ৪৬৮ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা।

একই দিনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির আরেকটি টহল দল পৃথক অভিযানে ১৭ হাজার ২৯৮ পিস ভারতীয় চশমা জব্দ করে। এসব চশমার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।

দুই অভিযানে জব্দ করা মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দ করা চোরাচালান পণ্যসমূহ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার
  • চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক
  • মাত্র ৫ টাকার জন্য কেয়ারটেকারকে খুনের মামলায় আসামির মৃত্যুদণ্ড
  • মৌলভীবাজারে হামের ঝুঁকি, শিশুরাই বেশি আক্রান্ত
  • স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম