জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে হামের প্রাদুর্ভাব বাড়ছে। জাজিরা উপজেলা থেকে ঢাকায় পাঠানো ৮ মাস বয়সী মালিহা মারা গেছে। গত ৯ দিনে জেলায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দুই তরুণ-ইমন মুন্সী (১৯) ও শাহীন কাজী (১৮)-হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের আলাদা কক্ষে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে।
গত দুই সপ্তাহে ২৫ জনের পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ১৫ জনে হামের উপসর্গ পাওয়া গেছে। সিভিল সার্জন রেহান উদ্দিন জানিয়েছেন, সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দ্রুত নমুনা সংগ্রহ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

