Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে পাটের গোডাউনে আগুন; ৩ লক্ষাধিক টাকার ক্ষতির দাবি

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৯ pm ৩১, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা সদর বাজারে একটি পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাশের এক ভুসিমাল ব্যবসায়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করেছেন, এতে তার প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

গত ২৭ মার্চ সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর পাটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।

এ সময় গোডাউনের পাশেই থাকা সাহেব আলীর ভুসিমালের দোকানে আগুন লাগে। এতে দোকানে মজুদ থাকা মসুরির বস্তাসহ বিভিন্ন ধরনের ভুসিমাল ও কুঁড়াভুষি পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাহেব আলী জানান, “হঠাৎ করে পাশের পাটের গোডাউন থেকে আগুন এসে আমার দোকানে লাগে। চোখের সামনে সব পুড়ে যেতে দেখেছি। এতে আমার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।”

তিনি আরও জানান, এ ক্ষতি পুষিয়ে ওঠা তার পক্ষে কঠিন। এ অবস্থায় তিনি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত, যদি দ্রুত স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আনা হতো।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • বীরগঞ্জে কৃষকদের ‘উত্তম কৃষি চর্চা’ সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • টেকনাফে মালয়েশিয়া পাচারচেষ্টা ব্যর্থ, নারী-শিশুসহ ৭ জন উদ্ধার
  • রাজশাহীতে তেল সংকটের ওযুহাতে যানবাহনে ভাড়া নিয়ে অরাজকতা
  • রাঙ্গুনিয়া–কাপ্তাই সীমান্তে বৌদ্ধ বিহারে চুরি, ১২টি পিতলের বুদ্ধমূর্তি লুট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম