Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে এম.আর ফিলিং স্টেশনে তেল পরিমাপে কারচুপি; ৮০ হাজার টাকা জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৪ am ৩১, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে সদরের বাশেঁরহাট এম আর ফিলিং স্টেশন জ্বালানি তেল ওজনে কম দেওয়ার অভিযোগে ৮০ হাজার টাকা অর্থ জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নুরে আলম সিদ্দিকী।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল (সোমবার) সন্ধ্যায় সদর উপজেলার বাঁশেরহাট এলাকায় অবস্থিত মেসার্স এম.আর ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।

এই অভিযানকালে পাম্পটির জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। যাচাই-বাছাই করে দেখা যায়, প্রতি ১০ লিটার পেট্রোলে ৪১০ মিলিলিটার, অকটেনে ৫৫০ মিলিলিটার এবং ডিজেলে ৯০ মিলিলিটার পর্যন্ত কম দেওয়া হচ্ছিল, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল।

এ বিষয়ে এডিএম নুর আলম সিদ্দিকী বলেন, “জ্বালানি তেলের মতো গুরুত্বপূর্ণ খাতে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা বরদাশত করা হবে না। যারা পরিমাপে কারচুপি করে সাধারণ মানুষের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জারিফ সুলতান এই
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশন হিসেবে সহযোগিতা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), দিনাজপুর। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জ্বালানি ও বিদ্যুৎ খাত বহুজাতিক কোম্পানির নিয়ন্ত্রণে:অধ্যাপক আনু মুহাম্মদ
  • নর্থ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্‌যাপন
  • গ্যারেজে রাখা বাসের ভেতর থেকে হেলপারের মরদেহ উদ্ধার
  • সরাসরি – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম বৈঠক
  • ‎‎কিশোরগঞ্জে জমি বিরোধে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম