Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ময়মনসিংহে আইন-শৃঙ্খলা উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৫ pm ৩০, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মুহম্মদ আবুল বাশার, ময়মনসিংহ সদর প্রতিনিধি :

ময়মনসিংহ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চোরাচালান প্রতিরোধ এবং জনসেবামূলক কার্যক্রম জোরদারে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হেপি। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সীমান্তবর্তী বিভিন্ন এলাকার উদাহরণ তুলে ধরে সমন্বিতভাবে চোরাচালান রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।

এছাড়া অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। ভূমিহীনদের সঠিকভাবে শনাক্ত করতে যাচাই-বাছাই কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনাও দেওয়া হয়, যাতে প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা পান।

সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শতভাগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া সড়ক পরিবহন ব্যবস্থাপনা উন্নয়ন ও যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও জান্নাতুল ফেরদৌস হেপি বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চোরাচালান প্রতিরোধ ও জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে। সভায় গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপ্তাইয়ে সরকারি প্রকল্পে অনিয়মের প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ
  • এসিল্যান্ডের গাড়িতে ফিলিং স্টেশন থেকে বোতলে তেল নেওয়ার ভিডিও ভাইরাল
  • কাপ্তাইয়ে প্রয়াত মংলু মারমা ও ম্রাজুপ্রু মারমা স্মরণে দুই দিনব্যাপী মহতী পুণ্যদান অনুষ্ঠান সম্পন্ন
  • জামালগঞ্জে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাঁধে পড়েনি জিও ব্যাগ
  • সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম