Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশালে হাম আতঙ্ক: হাসপাতালে ঠাঁই নেই, মেঝেতে চিকিৎসা শিশুদের

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৬ pm ৩০, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:

সারাদেশের মতো বরিশালেও উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। দিন দিন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলেও চিকিৎসা ব্যবস্থায় দেখা দিয়েছে মারাত্মক সংকট। বিশেষ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের হাম ওয়ার্ডে তীব্র শয্যা সংকট রোগীদের ভোগান্তি চরমে পৌঁছে দিয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে হাসপাতালের হাম ওয়ার্ড ঘুরে দেখা যায়, মূল ভবনের তৃতীয় তলায় দুইটি ইউনিট নিয়ে পরিচালিত এ ওয়ার্ডে রোগীর চাপ ধারণক্ষমতার বহু গুণ বেশি। ৭৮ শয্যার বিপরীতে ভর্তি রয়েছে ১৯৬ জন শিশু—যা প্রায় তিনগুণ। ফলে একেকটি বেডে দুই থেকে তিনজন শিশুকে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে। এমনকি অনেক শিশুকে মেঝেতেও চিকিৎসা নিতে দেখা গেছে।

এ অবস্থায় সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্বজনরা। কারণ হাম আক্রান্ত ও অন্যান্য রোগে আক্রান্ত শিশুদের একই বেডে রাখা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।

হাম ওয়ার্ডে চিকিৎসাধীন এক শিশুর স্বজন সালেহ উদ্দিন অভিযোগ করে বলেন, “আমার সন্তান টাইফয়েড নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। পরে তাকে হাম আক্রান্ত শিশুর সঙ্গে একই বেডে রাখা হয়। কিছুদিনের মধ্যেই সেও হামে আক্রান্ত হয়। আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি।”

তিনি আরও অভিযোগ করেন, প্রয়োজনীয় চিকিৎসা সেবাও অনেক ক্ষেত্রে যথাযথভাবে পাওয়া যাচ্ছে না, ফলে বাধ্য হয়ে অন্যত্র যাওয়ার কথা ভাবছেন তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে বরিশাল বিভাগে অন্তত ১৩০ জন শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে শুধু মার্চ মাসেই শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৮৯ জন। ইতোমধ্যে গত শুক্রবার (২৭ মার্চ) বরিশালের বানারীপাড়ায় ওমর নামে এক শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানান, “সরকারিভাবে হামের টিকা পর্যাপ্ত রয়েছে। সাধারণত ৯ মাস বয়সে এ টিকা দেওয়া হয়, কিন্তু বর্তমানে ৭ মাস বয়সেই শিশুরা আক্রান্ত হচ্ছে। বেড সংকট নিরসনে আমরা কাজ করছি।”

বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো অত্যন্ত সংক্রামক রোগ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচির পাশাপাশি দ্রুত হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন জরুরি। একই সঙ্গে শিশুদের টিকা দেওয়ার বয়স ৯ মাসের পরিবর্তে আরও আগে নির্ধারণের বিষয়েও গবেষণার প্রয়োজন রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডা. গোলাম সারোয়ারকে সংবর্ধনা, বীর মুক্তিযোদ্ধা ও বিশেষ চাহিদাসম্পন্নদের বিনামূল্যে চিকিৎসা
  • সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ
  • যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ এগিয়ে নিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
  • ময়মনসিংহে আইন-শৃঙ্খলা উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত
  • প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় বাবাকে বিষ খাইয়ে হত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম