Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস: প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৭ pm ৩০, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৩০ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী খেলোয়াড়দের ক্রীড়া কার্ড বিতরণ ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান শুরু হয়েছিল, যা দীর্ঘ বিরতির পর আবারও সম্প্রতি চালু হয়েছে। এবার সেই উদ্যোগকে নতুন মাত্রায় নিয়ে গিয়ে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে সারা দেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হচ্ছে।

তিনি আরও বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে দেওয়া ইশতেহারে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া এখন শুরু হয়েছে।

তারেক রহমানের ভাষ্য, আধুনিক বিশ্বে ক্রীড়া শুধু বিনোদন নয়, বরং একটি পূর্ণাঙ্গ পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশও সেই পথে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সভাপতিত্ব করেন। পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tags: কুঁড়ি স্পোর্টসপ্রধানমন্ত্রীসিলেট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং পদত্যাগ, রাষ্ট্রপতি পদে লড়ার ঘোষণা
  • ঝালকাঠিতে ছাত্রদল নেতার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
  • সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৭ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, অক্ষত পবিত্র কোরআন
  • বরিশালে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক, আতঙ্ক নয়
  • দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম