Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে প্রেসবিটারিয়ান সিনডের বার্ষিক সভা সম্পন্ন

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৪ pm ৩০, মার্চ ২০২৬
in অন্যান্য
A A
0

সিলেট প্রতিনিধি :

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে সিলেট প্রেসবিটারিয়ান সিনডের বার্ষিক সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চলা এ সিনড সভায় সিলেট বিভাগের বিভিন্ন জেলার প্রায় ৭২টি প্রেসবিটারিয়ান চার্চের ২৫০ জনেরও বেশি প্রতিনিধি (ডেলিগেট) অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে, এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বাধিক প্রতিনিধির অংশগ্রহণের একটি আয়োজন।

সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন মডারেটর রেভা. বি. বি. প্রেন্টিস। পরবর্তীতে নবনির্বাচিত মডারেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রেভা. এভরিসন পতাম।

নবনির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক নেলসন এন. সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রেভা. সখরিয় কট, কোষাধ্যক্ষ রেভা. এডওয়ার্ড সাইমন সরকার, সদস্য জিডিশন সূচিয়াং ও রুশ পতামসহ অন্যান্যরা।

সভায় চারজন থিওলজি সম্পন্ন ব্যক্তিকে নিজ নিজ চার্চ পরিচালনার জন্য প্রো-পালক (সহ-পালক) পদে নিয়োগ দেওয়া হয়।

এছাড়া ২৯ মার্চ পাম সানডে উপলক্ষে পাশের বিভিন্ন চার্চ থেকে আগত প্রায় ৬০০ অতিথি বিশেষ উপাসনায় অংশ নেন।

সভাটি ২৭ মার্চ বিকেল ৪টায় শুরু হয়ে ২৯ মার্চ দুপুর ২টায় সমাপ্ত ঘোষণা করা হয়। সভায় আলোচ্যসূচি অনুমোদনসহ বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তালাক ছাড়াই বিয়ে, নাসির-তামিমা দম্পতির বিরুদ্ধে কঠোর শাস্তির সম্ভাবনা
  • ফরিদপুরে নসিমন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত
  • বিরোধী নেতাকে নিজ কক্ষে ডেকে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম