Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী তারেক রহমান: মীর হেলাল

Bangla FMbyBangla FM
৪:০৬ pm ১৯, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, জনসমুদ্রে যদি একটি প্রশ্ন রাখি আপনারা কি জবাব দিতে পারবেন, বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী হিসেবে আপনারা কাকে দেখেন, তিনি দেশ নায়ক তারেক রহমান। এ আওয়াজ যদি কানে না পৌঁছায় তাহলে নির্বাচন নিয়ে ধানাই পানাই করবেন।  

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী মাইজদীর জেলা জজকোর্ট সড়কে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,আইন শৃঙ্খলার উন্নয়ন ও দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নোয়াখালী জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

নেতাকর্মিদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন কিছু কিছু গুপ্ত রাজনৈতিক দল নির্বাচন নিয়ে ধোঁয়া তোলে। বার বার বলে বিএনপিন কেন নির্বাচন চায়। উত্তরে জানি যে ছাত্র লেখাপড়া করেছে সেই চায় পরীক্ষা হোক, যার প্রস্তুতি নেই, তারা পরীক্ষা দিতে চায় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে কোনো নির্বাচনী বৈতরণী পার করার জন্য প্রস্তুত। একটা কথা মনে রাখবেন তাদের আপা (শেখ হাসিনা) পালিয়ে গেছে মাঠের আওয়াজ কানে পৌঁছাতো না। কি বলত উন্নয়নের গণতন্ত্র, গণতন্ত্রের বিকল্প হচ্ছে উন্নয়ন। শেষ পর্যন্ত এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে যখন তৎকালীন রাজনীতিবিদরা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ দায়িত্বে স্বাধীনতার ঘোষণা দেয়, যুদ্ধ করে দেশ স্বাধীন করে নিজের জায়গায় ফেরত যান। কিন্তু ১৯৭৫ সালে যখন দেশ আবার সংকটে পড়েছে সিপাহী জনতা তাকে এনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। ২০২৪ সালের ৫ আগস্ট আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দিয়ে দূরদর্শিতা এবং বিচক্ষণতার মাধ্যমে বাংলাদেশে দ্বিতীয় বারের মত স্বাধীনতা এনে দিয়েছেন। যেহেতু ক্ষমতা লোভী না এখনো ঊনি কিছু করেননি। মনে রাখবেন ৭৫ এ যদি জিয়াকে ক্ষমতায় বসাতে পারি, অবশ্যই ২০২৫ এ-ও তারেক রহমানকেও দেশ পরিচালনায় দায়িত্ব দিতে পারব।      

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া প্রমূখ।  

এ সময় নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি আবু নাছের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, কৃষকদলের সভাপতি ফজলে এলাহী পলাশ, জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের সভাপতি শাহানাজ পারভিন, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, সাবেক সদস্য শামিমা বরকত লাকি উপস্থিত ছিলেন।  

বার্তা প্রেরক

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চা-বাগানের মিষ্টি গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘চা গরম’
  • এই দেশ আমাদের, অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না: মির্জা ফখরুল
  • জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার
  • রাজনীতি থেকে বিদায়ের ইঙ্গিত মির্জা ফখরুলের, বিএনপিতে নতুন নেতৃত্বের সম্ভাবনা
  • ইসরায়েল-ইরান নিউক্লিয়ার সংঘাত: একটি আত্মঘাতী সমীকরণের বিশ্লেষণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম