Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৫ pm ৩০, মার্চ ২০২৬
in বিশ্ব
A A
0

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের একাধিক সামরিক অবস্থান ও দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ধারাবাহিকভাবে বড় ধরনের হামলা চালিয়েছে।

সোমবার (৩০ মার্চ) ভোর থেকে শুরু হওয়া এ অভিযানে রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি প্রতিরক্ষা অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। সংগঠনটির দাবি, তারা একাধিক কৌশলগত স্থানে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।

হিজবুল্লাহ জানায়, হাইফার দক্ষিণে অবস্থিত ইসরায়েলের গুরুত্বপূর্ণ ‘মিশমার আল-কারমেল’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ভোরে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা তাদের বড় আক্রমণগুলোর একটি ছিল।

এছাড়া দক্ষিণ লেবাননের আল-আদাইসা অঞ্চলে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে সকাল ৮টা ১৫ মিনিট ও ৮টা ২০ মিনিটে পৃথক দুটি রকেট হামলা চালানো হয়। সংগঠনটির দাবি, এতে ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে ভোরে আভিভিম বসতিতেও ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। পরবর্তী সময়ে কিরিয়াত শমোনা ও আল-মালিকিয়া এলাকায় সামরিক যান ও সেনা অবস্থানেও গোলাবর্ষণের ঘটনা ঘটে।

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের জবাব ও সীমান্ত প্রতিরক্ষার অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হচ্ছে।

এ ধারাবাহিক হামলার ফলে উত্তর ইসরায়েলে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং কিছু এলাকায় নিরাপত্তাজনিত সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতির কারণে সীমান্ত অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে এবং পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

Tags: ইসরায়েলক্ষেপণাস্ত্র হামলবিশেষ নিউজলেবানন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালিতে আন্ডারওয়াটার ড্রোন মোতায়েনের পরিকল্পনা যুক্তরাজ্যের
  • যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ
  • টুকুকে ‘নাস্তিক’ বলার অভিযোগে আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা
  • তালতলীতে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
  • চাঁদপুরের মতলবে খামারশ্রমিক হত্যা, সীমান্ত থেকে প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম