Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌলতদিয়ায় বাস ডুবি: ঘটনাস্থল পরিদর্শনে নৌমন্ত্রণালয়ের তদন্ত দল

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৮ am ৩০, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে বাস ডুবির ঘটনার পঞ্চম দিনে রোববার নৌমন্ত্রণালয় গঠিত ছয় সদস্যের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দলের নেতৃত্ব দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম।

সকাল সাড়ে ১০টার দিকে স্পিডবোটে করে পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে এসে তিনি দুর্ঘটনাস্থল, পন্টুন, এপ্রোচ সড়ক ও জিরোপয়েন্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় ঘাট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন।

সাংবাদিকদের তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুরে ফিলিং স্টেশনে অতিরিক্ত পেট্রোল মজুত
  • আফকন ট্রফি বিতর্কের মধ্যে পদত্যাগ করলেন সিএএফ মহাসচিব
  • অবৈধ তেল মজুতদারদের তথ্য দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার
  • আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস: প্রধানমন্ত্রী
  • গৌরীপুরে ইটভাটা ইস্যু: মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম