Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যেখানে আটক হয়েছেন আর এস ফাহিম

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪৮ am ৩০, মার্চ ২০২৬
in বিনোদন
A A
0

মিরপুর জাতীয় চিড়িয়াখানার ভেতর অবৈধভাবে প্রবেশ করে শুটিং করার সময় গণপিটুনির হাত থেকে বাঁচাতে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে শাহ আলী থানা পুলিশ তাঁকে চিড়িয়াখানা এলাকা থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় জাতীয় চিড়িয়াখানা সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল। এই সুযোগে ফাহিম ও তাঁর একটি দল চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করে ভিডিও চিত্র ধারণ করছিলেন। বিষয়টি জানাজানি হলে চিড়িয়াখানার সামনে একদল শিক্ষার্থী ও উত্তেজিত জনতা জড়ো হয়ে তাঁকে ঘিরে ধরে। জুলাই আন্দোলনে ফাহিমের বিতর্কিত ভূমিকার কারণে আগে থেকেই ক্ষোভ বিরাজ করছিল সাধারণ মানুষের মাঝে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

অনুমতি ছাড়া শুটিংয়ের বিষয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. রফিকুল ইসলাম বিস্ময় প্রকাশ করে বলেন:

“চিড়িয়াখানায় নিয়ম মেনে শুটিং করার সুযোগ থাকলেও আজকে আমরা কাউকে কোনো অনুমতি দিইনি। আজ সারাদিন চিড়িয়াখানা বন্ধ। শুধুমাত্র খাবার সরবরাহকারী ঠিকাদারের একটি গাড়ি ছাড়া আর কোনো যান চলাচলের অনুমতি ছিল না। তারা কীভাবে ভেতরে ঢুকল, তা আমরা খতিয়ে দেখছি।”

পরিচালক আরও জানান, আর এস ফাহিমকে ভেতরে প্রবেশ করাতে চিড়িয়াখানার কোনো কর্মকর্তা বা কর্মচারী সহযোগিতা করেছেন কি না, তা তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শাহ আলী থানা পুলিশ জানিয়েছে, জনরোষ থেকে বাঁচাতে আপাতত তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে জুলাই আন্দোলনের সময় তাঁর বিতর্কিত কর্মকাণ্ড বা আজকের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে কোনো সুনির্দিষ্ট মামলা বা আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Tags: কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমজাতীয় চিড়িয়াখানাবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটে প্রেসবিটারিয়ান সিনডের বার্ষিক সভা সম্পন্ন
  • ঈদের সময় ৩৭৭ সড়ক দুর্ঘটনায় ৩৯৪ নিহত
  • উজিরপুরে স্বঘোষিত চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
  • সৃজনশীল সমাজ গঠনে মুক্তাগাছায় ‘মকবুল ফাউন্ডেশন’-এর ব্যতিক্রমী ঈদ আয়োজন
  • রাজশাহীতে কাফনের কাপড় বেধে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম