Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে জ্বালানি নিরাপত্তায় বিজিবির কঠোর নজরদারি

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৫ pm ২৯, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে। তেলের অবৈধ মজুদ প্রতিরোধ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে ইতোমধ্যে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সরকার আসিফ মাহমুদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান,মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত পদ্মা,যমুনা ও মেঘনা তেলের ডিপোতে বিজিবির ২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ডিপোতে নিয়মিত তদারকি এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

এছাড়াও,শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর আওতাধীন পাঁচটি জেলার মোট ১৯টি জ্বালানি তেলের ডিপোতে বিজিবির প্লাটুন মোতায়েন করা হয়েছে। এই ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় করা হচ্ছে এবং দ্রুত তথ্য আদান-প্রদানসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজিবি সদস্যরা শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধীনে ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন। বিশেষ নজরদারি চালানো হচ্ছে এমনকি আমদানি-রপ্তানি কাজে ব্যবহৃত যানবাহনেও। এসব পদক্ষেপের ফলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট বা পাচারের যে কোনও প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা সম্ভব হচ্ছে।

লেঃ কর্নেল সরকার আসিফ মাহমুদ জনগণকে অনুরোধ করেছেন,গুজবে বিভ্রান্ত না হয়ে সন্দেহজনক তথ্য নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্যই আমরা এসেছি: নাহিদ ইসলাম
  • শাহবাগে ঐতিহাসিক বাংলা অভিযান উপলক্ষে দোয়া মাহফিল ও শরবত বিতরণ
  • (no title)
  • যুক্তরাজ্যে বসবাসের জন্য সেরা শহর নরউইচ
  • কেন বিমানে ফোন ‘এরোপ্লেন মোড’ করতে বলা হয়? জেনে নিন এই ফিচারের আদ্যোপান্ত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম