Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রিয়া মনি হত্যা মামলায় দ্রুত অগ্রগতি, গ্রেপ্তার ৩

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৬ pm ২৯, মার্চ ২০২৬
in আইন ও আদালত
A A
0
শরণখোলা, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় চাঞ্চল্যকর কিশোরী ফাতেমা আক্তার রিয়া মনি (১৫) হত্যা মামলার মাত্র তিন দিনের মাথায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার (২৮ মার্চ) দুপুরে শরণখোলা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক এসব তথ্য জানান। তিনি বলেন, ২৫ মার্চ মামলা দায়েরের পরপরই পুলিশের একাধিক টিম মাঠে নেমে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— রায়েন্দা গ্রামের মাসুম বিল্লাহ হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম রুবেল (৩৫), উত্তর কদমতলা গ্রামের মৃত আওয়াল সরদারের ছেলে মো. মিজানুর রহমান (২৩) এবং উত্তর রাজাপুর গ্রামের মো. আমিরের ছেলে তুহিন (২১)।
ওসি আরও জানান, গ্রেপ্তার আসামি মিজানুর রহমান শুক্রবার বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অর্থ লেনদেন, ব্যক্তিগত সম্পর্ক এবং মাদক সংশ্লিষ্ট বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ মার্চ) সকালে খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম রাজৈর গ্রামের একটি মসজিদের সামনে রাস্তা থেকে রিয়া মনির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পিতা মো. আজিম বাদী হয়ে অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে শরণখোলা থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১১, তারিখ: ২৫.০৩.২০২৬; ধারা: ৩০২/৩৪, পেনাল কোড ১৮৬০)।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্যই আমরা এসেছি: নাহিদ ইসলাম
  • শাহবাগে ঐতিহাসিক বাংলা অভিযান উপলক্ষে দোয়া মাহফিল ও শরবত বিতরণ
  • (no title)
  • যুক্তরাজ্যে বসবাসের জন্য সেরা শহর নরউইচ
  • কেন বিমানে ফোন ‘এরোপ্লেন মোড’ করতে বলা হয়? জেনে নিন এই ফিচারের আদ্যোপান্ত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম