মো আলম, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে নতুন জেলা প্রশাসক হিসেবে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সানিউল ফেরদৌসকে পদায়ন করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনটিতে আরও ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়ার তথ্য জানানো হয়েছে। এর মধ্যে রাজশাহীতে কাজী শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গায় লুৎফুন নাহার, খুলনায় হুরে জান্নাত, মাদারীপুরে মর্জিনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়ায় আবু সাঈদ, চাঁদপুরে আহমেদ জিয়াউর রহমান, হবিগঞ্জে জি এম সরফরাজ, নরসিংদীতে ইসরাত জাহান কেয়া, মেহেরপুরে শিল্পী রানী রায় এবং লালমনিরহাটে রাশেদুল হক প্রধানকে পদায়ন করা হয়েছে।
এর আগে বান্দরবান জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শামীম আরা রিনি।

