রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমানে দায়িত্বে থাকা আরও ১১ জন জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের মধ্যে রয়েছেন, রাজশাহী জেলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লুৎফুন নাহার, খুলনা জেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের হুরে জান্নাত,
মাদারীপুর জেলায় অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া জেলায় সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক আবু সাঈদ, চাঁদপুর জেলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আহমেদ জিয়াউর রহমান, হবিগঞ্জ জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জি এম সরফরাজ, নরসিংদী জেলায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইসরাত জাহান কেয়া, মেহেরপুর জেলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের শিল্পী রানী রায়, লালমনিরহাট জেলায় বিদ্যুৎ উন্নয়ন বিভাগের রাশেদুল হক প্রধান, এবং বান্দরবান জেলায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সানিউল ফেরদৌস।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া ১১ জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
সরকারের এই প্রশাসনিক রদবদলকে মাঠ প্রশাসনে কার্যক্রম আরও গতিশীল করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

