Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপাসিয়ায় ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ ৪ ডাকাত গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৬ pm ২৯, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

এস এম মাসুদ, কাপাসিয়া, গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কাপাসিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেটকারসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্লাস্টিকের খেলনা পিস্তল, শর্টগান, চাপাতি এবং মাস্টার চাবিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২৯ মার্চ (রবিবার) রাত ২টার দিকে কাপাসিয়া থানার এএসআই নজরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, উপজেলার চাঁদপুর ইউনিয়নের পাপলা সাকিনস্থ চেরাগআলী মোড়ে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে শলা-পরামর্শ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী ডিউটিরত এসআই মোঃ মিলন মিয়া ও তার ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি দৌড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি ধূসর রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-৬৪০২)সহ চারজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১. মোঃ সাগর (২৪), জেলা- শেরপুর (বর্তমান বাসা: মধ্য ছায়াবিথী, গাজীপুর সদর)। ২. মশিউর রহমান জুয়েল (৩৫), জেলা- টাঙ্গাইল (বর্তমান বাসা: উত্তর ছায়াবিথী, গাজীপুর সদর)। ৩. নওয়াব আলী (৬০), জেলা- গাজীপুর (বরুদা এলাকা)। ৪. সাব্বির (১৫), জেলা- ময়মনসিংহ (বর্তমান বাসা: বরুলিয়া, গাজীপুর সদর)।

আটককৃতদের কাছ থেকে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য ব্যবহৃত একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, একটি খেলনা শর্টগান, একটি চাপাতি, একটি ব্ল্যাক এক্সারসাইজ স্টিক, একটি মাস্টার চাবি, ৫টি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অত্যন্ত সাহসিকতার সাথে অভিযান চালিয়ে ডাকাত চক্রের এই সক্রিয় সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, কাপাসিয়া এলাকায় বড় ধরনের ডাকাতি করার উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপ্তাইয়ে অগ্নিকাণ্ডে পোল্ট্রি ফার্ম পুড়ে ছাই, ২ হাজার বাচ্চা মুরগি মারা গেছে
  • শরণখোলায় ইজিভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু
  • রিয়া মনি হত্যা মামলায় দ্রুত অগ্রগতি, গ্রেপ্তার ৩
  • সংসদে ইনসাফ কায়েম হলে দেশেও প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির
  • যুদ্ধ বন্ধে ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক, তুরস্ক-সৌদিসহ ৪ দেশ অংশ নিচ্ছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম