Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সচিবালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০১ pm ২৯, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের কর্মতৎপরতা ও সময়ানুবর্তিতা যাচাই করতে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছু পরেই তিনি সচিবালয়ে উপস্থিত হয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশের পর প্রথা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগে নিজের কার্যালয়ে না গিয়ে সরাসরি পরিদর্শনে বের হন। তাঁর এই ঝটিকা সফরে ছিল:

প্রথমেই তিনি এই ভবনে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন। সেখানে তিনি উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং কাজের খোঁজখবর নেন। এরপর একই ভবনের মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘুরে দেখেন।

এরপর তিনি ৫ নম্বর ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনে বাণিজ্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন।

সব মিলিয়ে সকালের এই সংক্ষিপ্ত সময়ে অন্তত আটটি মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর নির্ধারিত দপ্তরে ফিরে যান। প্রধানমন্ত্রীর এমন আকস্মিক উপস্থিতিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্য ও বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তাঁর নিয়মিত দাপ্তরিক কাজে যোগ দেন। দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে সকালে ‘কৃষক কার্ড’ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে তাঁর। উক্ত সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

Tags: তারেক রহমানপ্রধানমন্ত্রীসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেড়েছে স্বর্ণের দাম
  • দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
  • কাপাসিয়ায় ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ ৪ ডাকাত গ্রেপ্তার
  • কাউখালীর ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে মিড-ডে মিল
  • সিপাহী বিদ্রোহের ১৬৯ বছর: ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম