Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকা ক্যাপিটালসের ৩ কোটি টাকা বকেয়া

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫১ am ২৯, মার্চ ২০২৬
in খেলাধুলা
A A
0

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসর শেষ হওয়ার দুই মাস পেরিয়ে গেলেও ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা তাঁদের বকেয়া পারিশ্রমিক পাননি। বিষয়টি নিয়ে ক্রিকেটারদের পক্ষ থেকে বারবার অভিযোগ আসার পর নড়েচড়ে বসেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সোমবারের (৩০ মার্চ ২০২৬) মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কাউন্সিল সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

বিপিএলের নিয়ম অনুযায়ী, ক্রিকেটারদের পারিশ্রমিক তিন ধাপে পরিশোধ করার কথা ছিল:

২৫% টাকা ম্যাচ শুরুর আগে। ৫০% টাকা টুর্নামেন্ট চলাকালীন। বাকি ২৫% টাকা টুর্নামেন্ট শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে।

ইফতেখার রহমান মিঠু জানান, অন্যান্য সব দল তাদের পাওনা পরিশোধ করলেও ঢাকা ক্যাপিটালসের বকেয়া এখনো ৩ কোটি টাকার বেশি। গত ২৭ ফেব্রুয়ারি ম্যানেজমেন্টকে ১৫ দিনের সময় দিয়ে চিঠি দেওয়া হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বর্তমানে বকেয়ার সময়সীমা ৬০ দিন পার হয়ে গেছে।

বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, ক্রিকেটারদের পাওনা টাকা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।  ঢাকার পক্ষ থেকে ৫ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ও চেক জমা রয়েছে।  যদি ফ্র্যাঞ্চাইজিটি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ না করে, তবে কাউন্সিল সেই ব্যাংক গ্যারান্টি ক্যাশ করে ক্রিকেটারদের পাওনা মিটিয়ে দেবে। ব্যাংক গ্যারান্টির মেয়াদ আগামী ১৫ মে পর্যন্ত রয়েছে।

কাউন্সিল সূত্রে জানা গেছে, ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্ট কিছু খেলোয়াড়কে ৫০-৬০ লাখ টাকা দিলেও তা মোট পাওনার তুলনায় নগণ্য। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার আগে খেলোয়াড়রা তাঁদের ৭৫ শতাংশ বকেয়ার বিষয়টি কাউন্সিলকে না জানানোয় শুরুতে বিষয়টি অগোচরে ছিল।

ইফতেখার রহমান মিঠু স্পষ্ট করে বলেছেন, “আমরা আর অপেক্ষা করতে পারব না। এই সপ্তাহের মধ্যেই আমরা কঠোর পদক্ষেপ নেব যাতে ক্রিকেটাররা তাঁদের ন্যায্য পাওনা দ্রুত ফিরে পান।”

Tags: বিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাউখালীর ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে মিড-ডে মিল
  • সিপাহী বিদ্রোহের ১৬৯ বছর: ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ
  • ঈদযাত্রায় দুর্ঘটনারোধে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য
  • সরাসরি – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় বৈঠক
  • যশোরে স্কুল প্রাঙ্গণ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম