Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরীয়তপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: ২৩ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
৫:৩৮ am ২৯, মার্চ ২০২৬
in Lead News
A A
0

শরীয়তপুর জেলা শহরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের একটি অংশে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পালং মডেল থানায় মামলাটি করেন ওই থানার উপপরিদর্শক সাইদুল ইসলাম।

মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শরীয়তপুর জেলা কমিটির আহ্বায়ক মহসিন মাতবরসহ সংগঠনটির ২৩ জন নেতা–কর্মীকে আসামি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত রিয়াজুল ইসলাম (২১) নামের একজনকে গ্রেপ্তার করেছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ছাত্রলীগের কর্মী–সমর্থকেরা শরীয়তপুর জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেন। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন ব্যক্তি স্মৃতিস্তম্ভে আগুন দিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, স্মৃতিস্তম্ভের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে মহসিন মাতবরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাঁকে প্রধান আসামি করে ২৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় যুবশক্তির নেতাদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় প্রশাসনের উদ্যোগে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে রাতের আঁধারে আগুন দেওয়া হয়, যাতে স্মৃতিস্তম্ভের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে মামলার প্রধান আসামি মহসিন মাতবর ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন। তাঁর ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শরীয়তপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: ২৩ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার
  • মাস্টার্সের আগে নতুন বিতর্কে টাইগার উডস
  • ডেটা হ্যাক: ‘স্বপ্ন’র ৪০ লাখ গ্রাহকের তথ্য ঝুঁকিতে
  • নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
  • মৌলভীবাজারে জ্বালানিতে বাড়তি দাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম